বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ১৬ লাখ ছাড়াল

0
183

বিশ্বে করোনাভাইরাসের কারনে মৃত মানুষের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়ে গেছে। আর সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ২১ লাখ ছাড়িয়েছে।

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, ১৩ ডিসেম্বর, রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ২১ লাখ ৩ হাজার ২২৩। একই সময় বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১৬ লাখ ১১ হাজার ৪৯২ জন। আর এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৪ লাখ ৮৯ হাজার ১৫০।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৩৬৬। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৫ হাজার ৮২ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ লাখ ৫৭ হাজার ৩৮০। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৩ হাজার ৫৫ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ লাখ ৮০ হাজার ৫৯৫। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৮১ হাজার ১৪৩ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। ইতালি সপ্তম। তুরস্ক অষ্টম। স্পেন নবম। আর্জেন্টিনা দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here