ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৭

0
204

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।

রোববার দুপুর ১টার দিকে উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে তিন পুরুষ, তিন নারী ও এক শিশু রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাস বিপরীতমুখী নেত্রকোনাগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ছয়জন। হাসপাতালে নেয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতক্ষদর্শীরা জানায়, দুপুরে শহরের শম্ভুগঞ্জ ব্রিজ থেকে একটি অটোরিকশা গৌরিপুরে যাচ্ছিল। পথে গাছতলা এলাকায় একটি মহেন্দ্রকে ওভারটেক করার চেষ্টা করে অটোরিকশাটি। এসময় ঢাকাগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে অনেকটা পথ হিঁচড়ে নিয়ে যায়। এতে শিশুসহ অটোরিকশার ৭ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারায়।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সারোয়ার আলম জানান, বাসের চাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। উদ্ধার কার্যক্রম চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here