গুনীজনদের সম্মাননা দিলে তাদের উৎসাহ বাড়ে, নতুন নতুন উদ্যোগ নেয়, ফলে উপকৃত হয় সাধারণ মানুষ। তাই গুনীজনদের সম্মান জানানো উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স ইউএসএ (বাংলাদেশ চ্যাপ্টার) আয়োজিত গ্লোবাল বিজনেস এন্ড সিএসআর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মুরাদ হাসান বলেন, কর্পোরেট সেক্টরসহ অন্যান্য সেক্টরের বিশিষ্টজনদের সম্মানিত করার এ আয়োজনের সংবাদ বেশি বেশি যাতে প্রচার হয় সেদিকে নজর দিতে হবে। নতুন এ আয়োজনে বিস্ময় প্রকাশ করে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান এমপি বলেন, কোভিডকালীন বছরটিতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা। নিয়মিত আয়োজন করার জন্যও বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স ইউএসএ (বাংলাদেশ চ্যাপ্টার)কে অনুরোধ করেন তিনি।

র্যাডিসন ব্লু ঢাকার ওয়াটার গার্ডেনে আয়োজিত তারকাসমৃদ্ধ গ্লোবাল বিজনেস এন্ড সিএসআর অ্যাওয়ার্ড-এ আজীবন সম্মাননা পেয়েছেন আব্দুল মোনেম লিমিটেড (মরনোত্তর), তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেছেন আব্দুল মোনেম ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক এএসএম মঈন উদ্দিন মোনেম। আলী যাকের (মরনোত্তর) -এর সম্মাননা গ্রহণ করেছেন ইরেস যাকের, শিল্পপতি নুরুল ইসলাম বাবুল-এর মরনোত্তর আজীবন সম্মাননা গ্রহণ করেছেন যমুনা গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বীমা খাতে অবদানের জন্য আজীবন সম্মাননা গ্রহণ করেছেন সৈয়দ শাহরিয়ার আহসান। নারী সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজীবন সম্মাননা গ্রহণ করেছেন ফরিদা ইয়াসমিন (নারী সাংবাদিক) এবং প্রকৌশল সেবাকে বিশ্বময় নন্দিত এবং গৌরবোজ্জ্বল করতে অবদান রাখায় আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন এফ আর খান, তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন তামান্না রাব্বানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং ইয়ুথ কমার্শিয়াল কমিউনিকেশন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট কামাল উদ্দিন, র্যাডিশনের ম্যানেজার আলেক্সাজান্ডার হোয়েসলার, ইউরোপীয়ান প্রধান এন্ড্রিওস, হারনেট টিভির চেয়ারপারসন হোসনা প্রধানসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতাসহ তিন শতাধিক অতিথি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড ২০১৮ এর বিজয়ী প্রিয়তা ইফতেখার এবং মডেল ও অভিনেত্রী নানজিবা খান। গ্লোবাল বিজনেস এন্ড সিএসআর অ্যাওয়ার্ডের ইভেন্ট পার্টনার ছিলো টেলিভিশন এন্ড প্রেস মিডিয়া (টেলিপ্রেস), কো পার্টনার হারনেট টেলিভিশন এবং ইম্লিমেন্টেশন পার্টনার ছিলো দ্য ফ্লাগ গার্ল।

এসময় বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স, ইউএস (বাংলাদেশ চ্যাপ্টার)-এর ভাইস প্রেসিডেন্ট রাজু আলীম বলেন, করোনাকালীন সময়ে যেভাবে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে সেবা দিয়েছে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান, সে হিসেবে সবাইকে পুরস্কৃত করতে পারলে ভালো লাগতো। তা তো আর সম্ভব নয়, সে কারণেই সীমিত আকারে আয়োজন করতে হয়েছে। তবে এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি।
গ্লোবাল বিজনেস এন্ড সিএসআর অ্যাওয়ার্ড ২০২১ এ ‘আউটস্যান্ডিং সাপোর্ট ডিউরিং কোভিড-১৯’ গ্রহণ করেছেন ঢাকা ওয়াসার মহাপরিচালক তাকসিম এ খান। কোভিডকালীন বছরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার কৃতিত্বের জন্য বেস্ট পাওয়ার ডেভলপমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।
তাহসান রহমান খান, বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী। তিনি বহু গুনে গুনাত্বিত একজন মানবিক মানুষ। তিনি একাধারে গায়ক, গীতিকার, অভিনেতা, সুরকার, মডেল এবং শিক্ষক। তাহসান তাঁর সংগীত জীবন শুরু করেছিলেন ব্যান্ড ব্লকের মধ্য দিয়ে। পরে তিনি ব্যান্ডটি ছেড়ে তার একক সংগীত জীবন শুরু করেন। অসংখ্য হিট গানে কন্ঠ দিয়েছেন তাহসান এ খান। শিল্পী-গীতিকার। বিনোদনের ক্ষেত্রে তার দুর্দান্ত কেরিয়ার বাদে তিনি একজন ফুলব্রাইট স্কলার এবং গেলো সপ্তাহে তিনি পর পর তিন বছর সর্বোচ্চ কর প্রদান করার খেতাবও অর্জন করেছেন। দায়িত্ব পালন করছেন ইউএনের শুভেচ্ছাদূত হিসেবেও। জনপ্রিয় এ শিল্পীর অবদানের স্বীকৃতির স্বরূপ বেস্ট গ্লোবাল মিউজিক ভয়েজ অব বাংলাদেশ অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড -২০২১ গ্রহণ করেছেন তাহসান এ খান।

শুধু ব্যাংকিং সেক্টরেই নয় ব্যবসায়ীদের উন্নয়নে গেল বছরে বিশেষ অবদান রেখেন এফবিসিসিআইএ-র সাবেক ভাইস চেয়ারম্যান ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীন, বিশেষ এ অবদানের জন্য তিনি গ্রহন করেছেন বেস্ট লীডার অব এফবিসিসিআই।
ব্যবসার জগতে এক অনন্য নাম বাংলাদেশে গ্রিসের সাবেক কনসাল জেনারেল, বিজিএমইএ এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান। প্রত্যেকটি সেক্টরের তিনি রেখেছেন অনন্য অবদান। সেই অবদানকেই সম্মাননা জানিয়েছে বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স, ইউএসএ (বাংলাদেশ চ্যাপ্টার)। জনাব ফারুক হাসান গ্রহণ করেছেন বেস্ট বিজনেসম্যান অ্যাওয়ার্ড।
মেট্রোসেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, প্রযুক্তিগত এবং সময়োপযোগী উদ্ভাবনে একদম সামনের সারিতে অবস্থান মেট্রোসেমের। শুধু সিমেন্টেই সীমাবদ্ধ না থেকে রিয়েল এস্টেট শিল্পের বিভিন্ন পণ্য উৎপাদনে নিজেদের দক্ষতা বাড়িয়েছে গ্রুপটি। শিল্প-বাণিজ্যে বিশেষ এ অবদানের জন্য মোঃ শহীদুল্লাহ গ্রহণ করেছেন বেস্ট ইন স্টিল রি-রোলিং মিলস এন্ড সিমেন্ট অ্যাওয়ার্ড ২০২০১।

বিসিক। বাংলাদেশের পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি সংগঠন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে নিয়োজিত সরকারী খাতের মূখ্য প্রতিষ্ঠান। ১৯৫৭ সালে সংসদীয় আইনের মাধ্যমে বিসিকের জন্ম। বিসিক এর প্রত্যক্ষ এবং পরোক্ষ উদ্যোগে দেশে প্রচুর শিল্পোদ্যোক্তা সৃষ্টি এবং শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। বিশ্বায়ন এবং মুক্তবাজার অর্থনীতির প্রভাব এই সেক্টরে ক্ষুদ্র ও কুটির শিল্পজাত পণ্য বাজারজাতকরণে প্রধান বাধা হিসেবে দেখা দেয়। এমন একটি সময়ে এই সমস্ত বিদ্যমান ও নতুন শিল্পদ্যোগকে সম্প্রসারন ও উন্নয়ন করা এবং প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেয় বিসিক। এই কল্যানমূখী উদ্যোগের জন্য বিসিকের চেয়ারম্যান মোশতাক হাসান এনডিসি, গ্রহণ করেছেন বেস্ট এসএমই ফাউন্ডেশন পুরস্কার।
বিকাশ। অতি অল্প সময়ে টাকাকে হাতে মুঠোয় পৌঁছে দিয়ে আপামর জনসাধারণের মন জয় করেছে। ডিজিটাল বাংলাদেশে টাকা প্রাপ্তির এই সহজ রানার বা ডাকপিয়নকে তাই নন্দিত করার সুযোগটা হাতছাড়া করার সুযোগ নেই। গণমানুষের আর্থিক লেন-দেনের বিশ্বস্ত ডাকপিয়নখ্যাত বিকাশ তাই পেয়েছে বেস্ট ইন ই-ক্যাশ এন্ড সিএসআর অ্যাওযার্ড। অনুষ্ঠানে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন বিকাশের সিইও কামাল কাদির।
কোভিড-১৯ এর কারণে গেল বছরে দারুন সংকটে পড়েছিল আমাদের শিক্ষা ব্যবস্থা। কিভাবে এই সংকট মোকাবেলা করা যায়-যকন এই চিন্তায় মগ্ন বাংলাদেশ তখনি আলোকবর্তিকা হয়ে শিক্ষার প্রসারে দায়িত্ব হাতে নেন এসোসিয়েশন অব চার্ডার্ট সার্টিফায়েড একাউন্টেন্টস-এসিসিএ’র কান্ট্রি ম্যানেজার এহসানুল হক বাশার। এসিসি‘র এ্ সময়োপযোগী ভুমিকা বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত করেছে। শিক্ষার এ নতুনত্বকে সম্মানিত করেছে বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স, ইউএসএ (বাংলাদেশ চ্যাপ্টার)। অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘আউটস্যান্ডিং সাপোর্ট ডিউরিং কোভিড-১৯’ গ্রহণ করেছেন এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোঃ এহসানুল হক বাশার।

কর্মগুনে নিজ নামের পাশে সিআইপি টাইটেল অর্জন করেছেন মোহাম্মদ মাহতাবুর রহমান।
এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং আল-হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান। তিনি এনআরবি-সিআইপি এসোসিয়েশনের চেয়ারম্যানও। বৈধ চ্যানেলের মাধ্যমে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ব্যাংক হিসাবে বেস্ট প্রমিজিং ব্যাংক এর সম্মাননা মোহাম্মদ মাহতাবুর রহমানের পক্ষে গ্রহণ করেছেন তাতাইমা কবীর পরিচালক এনআরবি ব্যাংক এবং ব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহ।
খুব বয়সে প্রাইম ব্যাংকের চেয়ারম্যান হয়েই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তানজিল এ চৌধুরী। নতুন নতুন আইডিয়া এবং ইম্লিমেন্টেশন নিয়ে এরিমধ্যে নজর কেড়েছে। কোভিড-১৯ বছরেও তানজিল এ চৌধুরীর নির্দেশনায় প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য নতুন নতুন সুবিধা প্রদান করেছেন। ব্যাংকের এই নতুন ব্যবস্থাপনার জন্য তানজিল এ চৌধুরী পেয়েছেন আউটস্যান্ডিং সাপোর্ট ডিউরিং কোভিড-১৯’। তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেছেন প্রাইম ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ ফয়সাল রহমান।

কোভিডকালীন সময়ে বাংলাদেশের মানুষের একমাত্র ভরসাস্থল ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে নেপথ্যে থেকে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ অন্যতম। ব্যারিস্টার শাহ আলী ফরহাদ একজন আইনজীবী, গবেষক এবং বাংলাদেশের রাজনীতিবিদ। বর্তমানে তিনি তার বিশেষ সহকারী হিসাবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দেশের শীর্ষস্থানীয় নীতিমালা থিঙ্ক-ট্যাঙ্ক, গবেষণা এবং তথ্য কেন্দ্র (সিআরআই) -র গবেষক এবং বিশ্লেষক হিসাবে কাজ করেছেন। গ্লোবাল বিজনেস এন্ড সিএসআর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্যারিস্টার শাহ আলী ফরহাদ গ্রহণ করেন বেস্ট পাবলিক ডিপ্লোমেসি অ্যাওয়ার্ড-২০২১।
জেনিথ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ বেলাল উদ্দিন আহমেদ। একই সাথে বিসিক ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারন সম্পাদক এবং রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্ণর। সমাজ সেবার জন্য স্বনামখ্যাত ডাঃ বেলাল উদ্দিন আহমেদ। গ্লোবাল বিজনেস এন্ড সিএসআর অ্যাওয়ার্ড ২০২১ এ তিনি গ্রহণ করেছেন বেস্ট সোস্যাল অ্যাওয়ার্ড।

আধুনিক অর্থনীতি প্রযুক্তি দ্বারা প্রাধান্য পায় এবং প্রযুক্তিগত অগ্রগতি অর্থনৈতিক বিকাশের সাথে দৃঢ়ভাবে সম্পর্কযুক্ত একটি সূচক হিসাবে বিবেচিত। উপরের বিষয়গুলি বিবেচনা করে, পিপলএনটেক, এলএলসি ২০০৫ সালে ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলিকে তাদের অ্যাপ্লিকেশন পরীক্ষায় সাশ্রয়ী মূল্যের পরামর্শ এবং কর্মীদের সেবা প্রদানের জন্য গঠিত হয়। গত কয়েক বছর ধরে, সেবার পরিধি বাড়িয়েছে পিপলএনটেক। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সেরা গ্লোবাল বাংলাদেশী কন্ট্রিবিউটর অ্যাওয়ার্ড -২০২০ গ্রহণ করছেন ইগ্লোবাল ইউনিভারসিটি অ্যান্ড পিপলস এনটেকের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবু বকর হানিফ ।
ট্রাস্ট ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক মঈন উদ্দিন আহমেদ। দায়িত্ব নেয়ার পরপরই ট্রাস্ট ব্যাংকে নতুত নতুন পরিষেবা যুক্ত করে সুনাম অর্জন করেছেন বহু প্রতিভা ও সৃজনশীল এ ব্যক্তিত্ব। পেশাগত দায়িত্বের পাশাপাশি নিয়মিত সাহিত্যচর্চা করেন ফারুক মঈন উদ্দিন আহমেদ। গ্লোবাল বিজনেস এন্ড সিএসআর অ্যাওয়ার্ড ২০২১ এ তিনি গ্রহণ করেছেন বেস্ট ইন ডিসিপ্লিন ব্যাংকিং অ্যাওয়ার্ড।
সম্প্রতি বেশ আলোড়ন তুলেছে এজেন্ট ব্যাংকিং। আর এই এজেন্ট ব্যাংকিংএ পাইওনিয়ার ব্যাংক এশিয়া। ব্যাংকিং সেবা বাড়াতে নতুন মাত্রা যোগ করেছে এই এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিং মূলত কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত একটি নতুন ব্যাংকিং সেবা ব্যবস্থা। এর মাধ্যমে বৈধ এজেন্সি চুক্তির ভিত্তিতে নিয়োগকৃত এজেন্টের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দেয়া হয়। যেসব এলাকায় সংশ্লিষ্ট ব্যাংকিংয়ের কোন শাখা নেই, সেখানে এর মাধ্যমে সেবা দেওয়া হয় এজেন্ট ব্যাংকিং, বিশেষ করে স্কুল, পথশিশু, দৃষ্টি প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের নাগরিক, চর এলাকা ও দ্বীপবাসীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার জন্য। ফলে সেই নির্দিষ্ট এলাকার মানুষের জন্য বাড়ছে কাজের সুযোগ। বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থান, কমছে বেকারত্বের হার। গ্লোবাল বিজনেস এন্ড সিএসআর অ্যাওয়ার্ড ২০২১ এ ব্যাংক এশিয়া পেয়েছে বেস্ট এজেন্ট ব্যাংকিং এর অ্যাওয়ার্ড। পুরস্কার গ্রহণ করেছেন ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও সিইও মোঃ আরফান আলী।

‘আমি ছায়া হব’ স্লোগান দিয়ে যাত্রা শুরু করা গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এখন অনেকের কাছেই জনপ্রিয়। ২০১৪ এর ১ লা জানুয়ারী যাত্রা শুরু করা গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ইতিমধ্যে ভাল খ্যাতি অর্জন করেছে। ভবিষ্যতে এই খ্যাতি আরও বাড়বে তাতে সন্দেহ নেই। গ্লোবাল বিজনেস এন্ড সিএসআর অ্যাওয়ার্ড ২০২১ এ গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স পেয়েছে বেস্ট ফিউচার প্লানার এর অ্যাওয়ার্ড। গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক এবং ভারপ্রাপ্ত সিইও শেখ রবিউল করিম।
কোভিড-১৯ এর সবচেয়ে বড় সংকট ছিলো ঘরের বাইরে না বের হওয়া এবং নিজেদের মধ্যে দুরত্ব বজায় রাখা। ঘরবন্দী মানুষের জীবনে বিনোদন বলতে কিছু ছিল না। সেখানে পছন্দসই খাবার ঘরে ঘরে পৌঁছে দিয়ে মানুষের অসাধারণ সেবা করেছে ফুডপাণ্ডা। তাদের এই ঝুঁকি নেয়াটা সম্মাননা জানিয়েছে বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স ইউএসএ (বাংলাদেশ চ্যাপ্টার)। গ্লোবাল বিজনেস এন্ড সিএসআর অ্যাওয়ার্ড ২০২১ এ ফুডপাণ্ডা পেয়েছে আউটস্যান্ডিং সাপোর্ট ডিউরিং কোভিড-১৯’ অ্যাওয়ার্ড। পুরস্কার গ্রহণ করেছেন ফুডপাণ্ডার কো-ফাউন্ডার এন্ড ব্যবস্থাপনা পরিচালক আমবারীন রেজা।
টানা টিন মাস কর্মস্থল থেকে ঘরে ফিরতে পারেন নি স্কয়ারের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জুবায়ের আহমেদ। কোভিড -১৯ এর শুরুর দিন থেকে আক্রান্তদের সেবা দিয়ে নজির স্থাপন করেছেন তিনি। তাঁর সেই অবদানের স্বীকৃতি স্বরূপ বেস্ট ফ্রন্টলাইন ফাইটারের পুরস্কার দেয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ যুবায়ের আহমেদ।
এক তরুণ ক্যারিশম্যাটিক নেতার নাম মাহির আলী খান রাতুল। যিনি ইতিমধ্যে প্রথম সিটিসি ব্র্যান্ডের সাথে বাংলাদেশকে পরিচিত করিয়েছেন। হয়ে উঠেছেন দেশের প্রথম প্রাইভেট লাইফস্টাইল শহরে প্রবক্তা। একসাথে সব সেবা নিয়ে গড়ে ওঠা বিশ্বমানের কমিউনিটি নাম রূপায়ন সিটি। সেই অবদানের স্বীকৃতি স্বরূপ বেস্ট ভিশনারী লীডার অফ বিল্ডিং প্রিমিয়াম কমিউনিটি পুরস্কার দেয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেছেন রুপায়ন সিটির ব্যবস্থাপনা পরিচালক মাহির এ খান।
সফল উদ্যোক্তা নাসিমা আক্তার নিশা। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-সিএবি) যুগ্ম সম্পাদক এবং মহিলা ও ই-বাণিজ্য ফোরামের (ডব্লিউই) চেয়ারম্যান। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ অবদান রাখায় নাসিমা আক্তার নিশা নিয়েছেন বেস্ট উইমেন অর্গানাইজার অ্যাওয়ার্ড ২০২১ এর পুরস্কার।
এশিয়ার প্রথম নারীভিত্তিক একটি আইপিটিভি। প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন হোসনা প্রধানের উদ্যোগে প্রতিষ্ঠিত এ টিভিতে নারীদের শিক্ষা ও বিনোদনকে প্রাধান্য দেয়া হয়। বিশেষ করে নারী, শিশু এবং তৃতীয়লিঙ্গ- এই টেলিভিশনের ফোকাস পয়েন্ট। কাজ করছে ভিশন ২০৩০ এর লক্ষ্য অর্জনেও। করোকালীন সময়ে মাঠে থেকে সরাসরি প্রতিবেদন প্রকাশ এবং মানবিক সেবা নিশ্চিত করার স্বীকৃতি স্বরূপ হারনেট টিভি পেয়েছে ‘আউটস্যান্ডিং সাপোর্ট ডিউরিং কোভিড-১৯’ অ্যাওয়ার্ড ২০২১। পুরস্কার গ্রহণ করেছেন হারনেট টিভির সিইও আলিশা প্রধান এবং
নানজিবা খান বাংলাদেশের এক তরুণ প্রতিভাবান তরুণী, যিনি একজন চলচ্চিত্র নির্মাতা, ট্রেইনি পাইলট এবং “দ্য অনাকাঙ্খিত দ্বৈততা” এর প্রকল্প পরিচালক। এটি এসডিজি গোলের উপর ভিত্তি করে নির্মিত একটি সিএসআর প্রকল্প, যেকাজে সহযোগিতা করেছেন বাংলাদেশের ২০০ বিশিষ্ট ব্যক্তিত্ব। বাংলাদেশের উন্নয়নের অবদান রাখা নানজিবা গ্রহন করেছেন বেস্ট সিএসআর অ্যাওয়ার্ড ২০২১।
অনুষ্ঠানে পাওয়ার কাপল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এর উদ্দেশ্য ছিলো যৌথতাকে উৎসাহিত করা। সাধারণত স্বামী-স্ত্রী একত্রে দেশের উন্নয়নে যারা কাজ করেন, করেছেন তাদেরকেই সম্মানিত করেছে বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স ইউএসএ (বাংলাদেশ চ্যাপ্টার)।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মামুন আল মাহতাব (স্বপ্নীল) । তিনি জাপানের ইহিম বিশ্ববিদ্যালয় এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের ভিজিটিং প্রফেসরও। সেই সাথে তিনি বিভিন্ন এশীয় এবং ইউরোপীয় লিভার সংঘে সিনিয়র পদে অধিষ্ঠিত। অধ্যাপক স্বপ্নীল ন্যাসভ্যাকের সহ-উদ্ভাবক, বাংলাদেশে ওষুধ অনুমোদন সহযোগী এবং বঙ্গভ্যাক্সের প্রধান তদন্তকারী কর্মকর্তা। কিউবান একাডেমি অফ সায়েন্সেস এবং আমেরিকান লিভার অ্যাসোসিয়েশন সহ বেশ কয়েকটি গবেষণা পুরষ্কার পেয়েছেন অধ্যাপক মামুন আল মাহতাব (স্বপ্নীল)। প্রকাশ করেছেন ১৩ টিরও বেশি বই। শহীদ বুদ্ধিজীবী আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী। সম্প্রতি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চক্ষুবিজ্ঞান বিভাগের অধ্যাপক (ভিট্রিও-রেটিনা) হিসেবে পদোন্নতি পেয়েছেন। অধ্যাপক ডঃ নুজহাত চৌধুরী একজন চক্ষু বিশেষজ্ঞ এবং বাংলাদেশের ভিট্রিও-রেটিনার প্রথম মহিলা অধ্যাপক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। তিনি (ওএসবি), বাংলাদেশ ভিট্রিও-রেটিনা সোসাইটি (বিভিআরএস) এবং বাংলাদেশ ইউভা সোসাইটির (বুশ)-এর সাংগঠনিক সম্পাদক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহকারী সাধারণ সম্পাদক। তিনি একজন কলামিস্ট, উপস্থাপক এবং লেখক। অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাওয়ার কাপল অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রফেসর ডাঃ মামুন আল মাহতাব ও প্রফেসর ডাঃ নুজহাত চৌধুরী দম্পতি।
ব্যারিস্টার রাসনা ইমাম একজন আইনজীবী। তিনি আখতার ইমাম ও অ্যাসোসিয়েটসে অংশীদার হয়ে কাজ করছেন। রাসনা একজন অক্সফোর্ড স্কলার। ২০১৩ সালে এশিয়ান ইয়ং লীডার নির্বাচিত হন তিনি। অক্সফোর্ড স্কলার ববি হাজ্জাজ একজন রাজনৈতিক নেতা । তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ববি হাজ্জাজ ও রাসনা ইমামকে তাদের সামাজিক-সাংস্কৃতিক কাজের অবদানের জন্যই সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন ববি হাজ্জাজ ও রাসনা ইমাম দম্পতি।
বাংলাদেশের সমসাময়িক স্থাপত্যের ক্ষেত্রের সর্বাধিক উচ্চারিত নাম মোস্তফা খালিদ পলাশ। নান্দনিক, টেকসই এবং কার্যকরী আর্কিটেকচারাল মাস্টারপিস তৈরি করে মেগা শহরকে একটি অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। উদাহরণ হিসেবে আমরা বসুন্ধরা সিটি, ইউটিসি, ওয়েস্টিন বা জিপি হাউস এর কথা বলাই যায়। এসব কাজের স্বীকৃতি হিসেবে এরি মধ্যে তিনি বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক পুরষ্কার বগলদাবা করেছেন। পাশাপাশি তাঁর স্ত্রী সাজিয়া ইসলাম অন্তন একজন প্রকৌশলী এবং সংগীত শিল্পী। উভয়ই সংস্কৃতিমনা এবং প্রতিভাবান গায়ক-গায়িকা। উদ্যোক্তা দ্য টেগর টেরেস ক্যাফে এবং ম্যাগাজিন ডটের প্রকাশক। অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাওয়ার কাপল অ্যওয়ার্ড গ্রহন করেছেন মোস্তফা খালিদ পলাশ ও সাজিয়া ইসলাম অন্তন
ইভেন্ট পরিকল্পনার জন্য দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের নাম সিগমা’স। একটি ইভেন্ট আকর্ষনীয় এবং সুন্দর করে তোলার দায়িত্ব নিয়ে এরিমধ্যে নিজেদের জাত চিনিয়ে দিয়েছেন সিগমা মেহেদী। পাশাপাশি শেহনাজ শামস একজন কর্পোরেট আইকন। ফার্মাসিউটিক্যাল, টেলিকম, এয়ারলাইনস, কুরিয়ার, ফ্রেইট ফরওয়ার্ডিংয়ের মতো বিভিন্ন কর্পোরেট সেক্টরে কাজ করছেন এক শতকেরও বেশি সময়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাওয়ার কাপল অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন শেহনাজ শামস ও সিগমা মেহেদী।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ট্রাস্টি এবং ডিন স্কুল অফ বিজনেসের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান। তিনি সাবেক ইউল্যাব উপাচার্যও। তদারকি করছেন দুটি গবেষণা কেন্দ্র। সেই সাথে অসম্ভব প্রতিভাধর এই গুনী শিল্পী রেনেসাঁ সংগীত ব্যান্ডের একজন গায়ক এবং গিটারিস্ট। পাশাপাশি হুমায়রা খান একজন একজন ডিজাইনার এবং একজন সফল উদ্যোক্তা। তিন দশকের ডিজাইনিং অভিজ্ঞতা সম্পন্ন হুমাইরা আনিকিনি এবং আনোকির ব্যবস্থাপনা পরিচালক। অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাওয়ার কাপল অ্যাওয়ার্ড গ্রহন করেছেন প্রফেসর ইমরান রহমান ও হুমায়রা খান ।
ডিবিসি টিভি চ্যানেলের পরিচালক এবং সহ-প্রতিষ্ঠাতা সালাউদ্দিন চৌধুরী। তিনি স্টাইলিশ গার্মেন্টস-এর চেয়াম্যান, আজিজ চৌধুরীর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক এবং অপ্পো মোবাইল প্লান্টের উপদেষ্টা এবং উদ্দ্যোক্তা। পাশাপাশি স্টাইল গার্মেন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা চৌধুরী মিশা। তিনি সালাহ রিমন্ড টেইলরস এন্ড ফেব্রিকস এর পরিচালকও। লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্রিটিশ আইনে স্নাক শেষ করেছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাওয়ার কাপল অ্যাওয়ার্ড নিয়েছেন সালাউদ্দিন চৌধুরী ও মাকসুদা চৌধুরী ।
পুরস্কার বিতরণী ছাড়াও প্রদর্শিত হয়েছে তথ্য চিত্র, শর্টফিল্ম দ্য আনওয়ানটেড টুইন। সিনেমার গানের সঙ্গে তাল মিলিয়ে মঞ্চে আলো ছড়িয়েছেন চিকিৎসক, অভিনেত্রী এবং মডেল জাকিয়া মুন। সেই সাথে লাইফস্টাইল প্রোডাক্ট মাহা’র লঞ্চিং করা হয়েছে। ছিলো, ফ্যাশন শো, নাচ, গান, সেলিব্রিটি এনড্রোসমেন্টসহ অনেক চমক।
অনুষ্ঠানের কো-পার্টনার হারনেট টিভি, ইমপ্লিমেন্টেশন পার্টনার দ্য ফ্লাগ গার্ল, ফ্যাশন ডিজাইনে সহযোগী ছিলো প্রেম’স কালেকশন, ভেন্যু পার্টনার র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, মিডিয়া পার্টনার চ্যানেল আই, চ্যানেল ২৪, জিবিটিভি, সমকাল, ডেইলী অবজারভার, টিটিভি ওয়ার্ল্ড, এনআরবি কানেক্ট। পাওয়ার্ড বাই ওয়াইসিসিআই, টেলিপ্রেস, ইয়ামহা এবং আইগ্লোবাল ইউনিভার্সিটি।









