কুয়েতে দণ্ডপ্রাপ্ত এমপি পাপুলের রায়ের কপি পেল সরকার

0
163

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কুয়েতে মানব ও অর্থপাচারের দায়ে দণ্ডপ্রাপ্ত সাংসদ শহীদ ইসলাম পাপুলের রায়ের কপি বাংলাদেশ সরকার পেয়েছে। বিদেশের মাটিতে দণ্ডপ্রাপ্ত এই এমপির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে তা সংসদ ঠিক করবে। শুক্রবার পূর্বাচল ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুয়েত সরকার থেকে আমরা পাপুলের রায়ের কপি পেয়েছি। এটা ৬১ পৃষ্ঠার রায়। এই রায়ের কপি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় সংসদকে দিয়েছি।’

‘পাপুলের বিরুদ্ধে এখন কী ব্যবস্থা নেয়া হবে, সেটা পার্লামেন্ট ঠিক করবে’, যোগ করেন মন্ত্রী।

গত ২৮ জানুয়ারি লক্ষ্মীপুর-২ আসনের এই এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে কুয়েতের আদালত চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। একইসঙ্গে তাকে ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

গত বছরের ৬ই জুন অর্থ এবং মানব পাচারের অভিযোগে পাপুলকে তার বাসা থেকে গ্রেপ্তার করেছে কুয়েতের পুলিশ। তিনি ২০১৮ সালে ৩০ ডিসেম্বরের নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এমপি হন।

এদিকে বাংলাদেশেও পাপুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here