গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৫৫৪ জন

0
148

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৫৪ জন এবং মারা গেছেন ১৮ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত পাঁচ লাখ ৭৭ হাজার ২৪১ জন এবং মারা গেছেন ৮ হাজার ৭৩৮ জন। এর আগে গত ১৫ জুলাই একদিনে করোনা শনাক্ত ছিল তিন হাজার ৫৩৩ জন। এরপর আজ একদিনে সাড়ে তিন হাজারের বেশি করোনা শনাক্ত হলো। মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসাধীন আরও ১ হাজার ৮৩৫ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯।

দেশে গত বছরের ৮ মার্চ করোনায় প্রথম রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here