‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন-র্যাব। আজ বুধবার (৭ এপ্রিল) সকালে নেত্রকোণা থেকে আটক কেরে তাকে ময়মনসিংহে নিয়ে আসা হয়। এদিন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম মাদানীকে মতিঝিল থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। পরে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।









