গরুর কলিজা ভুনা

0
103

গরুর কলিজা যেমন স্বাস্থ্যকর, খেতেও তেমনই মজাদার। বিশেষ করে গরুর কলিজা ভুনা খাওয়ার মজাই আলাদা। আয়রন সমৃদ্ধ এই খাবার শরীরের রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। আজ ছুটির দিনে চাইলে ঝটপট রাঁধতে পারেন কলিজা ভুনা। রইলো রেসিপি-

উপকরণ
১. গরুর কলিজা ১ কেজি
২. পেঁয়াজ কুচি আধা কাপ
৩. পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ
৪. আদা বাটা ১ চা চামচ
৫. রসুন বাটা ১ চা চামচ
৬. গরম মসলা পাউডার ১ চা চামচ
৭. এলাচ ৩/৪টি
৮. সয়াবিন তেল আধা কাপ
৯. লবণ স্বাদমতো
১০. হলুদ গুঁড়া ১ চা চামচ
১১. মরিচ গুঁড়া ১ চা চামচ
১২. জিরা গুঁড়া ১ চা চামচ
১৩. ধনিয়া গুঁড়া ১ চা চামচ
১৪. তেজপাতা ২টি
১৫. দারুচিনি ২ টুকরো ও
১৬. কাঁচা মরিচ ৬/৭টি।

পদ্ধতি
প্রথমে গরুর কলিজা কেটে গরম পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। গরম পানি দিয়ে কলিজা কয়েকবার ধুয়ে চালনিতে ছেঁকে রাখতে হবে। চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিতে হবে। তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ হালকা ভাজা হলে এবার বাটা মসলা, গুঁড়া মসলা, লবণ সব দিয়ে অল্প পানি দিয়ে মসলা কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কলিজা দিয়ে নেড়ে ঢেকে দিন। পানি শুকিয়ে গেলে ঢাকনা সরিয়ে আবার অল্প পানি দিয়ে আস্ত কাঁচা মরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে ঢেকে দিতে হবে। কলিজা সেদ্ধ হয়ে পানি শুকিয়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে ফেলতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে গরুর কলিজা রান্না। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এই পদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here