বাহরাইনে গেলো বাংলাদেশ টেনিস দল

0
61

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাহরাইন টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আাগমী ১৮ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দেশটির ইছা টাউনে ডেভিস কাপ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫ টেনিস প্রতিযোগিতা হবে। এতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ দল আজ সোমবার বাহরাইনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।

প্রতিযোগিতায় স্বাগতিক বাহরাইনসহ বাংলাদেশ, ভুটান, ব্রুনাই, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, ইয়েমেন, নেপাল, তাজিকিস্তান, গুয়াম, তুর্কমেনিস্তান, নর্দার্ন ম্যারিনা আইল্যান্ড ও ফিলিপাইন ডেভিস কাপ দল অংশগ্রহণ করবে।

১৯ নভেম্বর ক্যাপ্টেনস মিটিং অনুষ্ঠিত হবে। ক্যাপ্টেনস মিটিংয়ে অংশগ্রহণকারী দলসমূহকে ৪টি গ্রুপে বিভক্ত করে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে গ্রুপ পর্যায়ের খেলা হবে। পরবর্তীতে গ্রুপ চ্যাম্পিয়নদের মধ্যে খেলার মাধ্যমে দুটি দলকে গ্রুপ-৪ এ উন্নীত করা হবে এবং দল দুটি ২০২৫ ডেভিস কাপ এশিয়া/ওশেনিয়া অঞ্চল গ্রুপ-৪ এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

জাতীয় টেনিস কমপ্লেক্সের মো. আলমগীর হোসেনের নেতৃত্বে অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রতিযোগিতায় দেশের অন্য প্রতিযোগী হলেন বাংলাদেশের সেনানিবাস অফিসার্স ক্লাবের জারিফ আবরার, জাতীয় টেনিস কমপ্লেক্সের মো. হানিফ মুন্না, আমেরিকান ক্লাবের মো. রুস্তম আলী এবং ইন্টারন্যাশনাল ক্লাবের মো. দ্বীন ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here