বায়রায় প্রশাসক বসবে : হাই কোর্ট

0
59

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে (বায়রা) প্রশাসক নিয়োগ দিয়ে তার অধীনে চার সপ্তাহের মধ্যে কার্যনির্বাহী কমিটির নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এ সংক্রান্ত চারটি রিট আবেদন একসঙ্গে শুনে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ সোমবার রায় দেয়।

বায়রার সাধারণ সদস্যদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আবদুল্লাহ আল মামুন, আহসানুল করিম ও মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। বায়রার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জমির উদ্দিন সরকার ও রুহুল কুদ্দুস কাজল। এর আগে আপিল বিভাগ বায়রার নির্বাচন নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিল হাই কোর্টকে। ওই আদেশের পরিপ্রেক্ষিতে এই বেঞ্চে আবেদনগুলোর শুনানি হয়।

অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, বায়রার নির্বাচন চ্যালেঞ্জ করে একাধিক রিট পিটিশন হয়েছিল। হাই কোর্ট কিছু মামলায় স্থগিতাদেশ এবং কিছুতে রুল জারি করেছিল। পরে আপিল বিভাগে এসব মামলার শুনানি হয়। আপিল বিভাগ সময় নির্ধারণ করে দিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ বিষয়টি শুনানির জন্য পাঠিয়ে দেয়।

বায়রার নির্বাচন নিয়ে যে বাধা ছিল, এ রায়ের ফলে তা দূর হল বলে মন্তব্য করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here