পাকিস্তানকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

0
56

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে বহুদিন পর ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে পাকিস্তান। এই আসরের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নেমে হতাশ হয়েছে তারা। শনিবার লাহোরে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।

এদিন প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৩৩০ রান তোলে। পাকিস্তান ৪৭.৫ ওভারে ২৫২ রানেই থেমে যায়। পাকিস্তানের পেসার হারিস রউফ চোটের কারণে ব্যাট করতে পারেননি।

টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নামে। তাদের শুরুটা ছিলো মন্থর। একসময় মনে হচ্ছিল আড়াইশোর পাশেপাশে থাকবে। তবে গ্লেন ফিলিপস ৭৪ বলে ১০৬ রানের ঝড়ো ইনিংস খেলে কিউইদের নিয়ে যান তিনশো ছাড়িয়ে।

ফিলিপস তাঁর প্রথম সেঞ্চুরিটি করার পথে শেষ ৫ ওভারে মিশেল ব্রেসওয়েলকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালান। মাত্র ৩০ বলে তাঁরা দুজনে মিলে ৮৪ রান তোলেন। ফিলিপসের শেষ ৫৬ রান আসে মাত্র ১৯ বলে। শেষ ওভারে সেঞ্চুরি করার পথে শাহিন শাহ আফ্রিদির এক ওভারে তিনি ২৫ রান নেন। ব্রেসওয়েল ২৩ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন, তাঁর ইনিংসে ছিল ১টি চার ও ৩টি ছয়।

ফিলিপসের আগে নিউজিল্যান্ড ৩৯ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল। সেখান থেকে কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল ৯৫ রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যান।

জবাবে পাকিস্তান ভালো শুরু করলেও তাদের ইনিংস নিয়মিত বিরতিতে ভেঙে পড়ে। ফখর জামান এক প্রান্তে ঝড়ো ব্যাটিং করলেও অন্য প্রান্তে উইকেট পড়ছিল একের পর এক। বাবর আজম, যিনি ২০১৫ সালের পর প্রথমবার ওপেন করতে নেমেছিলেন, ২৩ বলে মাত্র ১০ রান করে ফিরে যান। ফখর যখন ৮৪ রানে আউট হন, তখন পাকিস্তানের বড় ধাক্কা লাগে। ৬৯ বলের ইনিংসে তাঁর ৭টি চার ও ৪টি ছয় ছিল।

এরপর সালমান আগা (৪০) ও তায়াব তাহির (৩০) কিছুটা আশা দেখালেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত পাকিস্তান ২৫২ রানের বেশি করতে পারেনি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here