বাংলাদেশ সিরিজের আগে নতুন কোচ নিয়োগ দিল পাকিস্তান

0
58

চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরুর কথা আছে পাকিস্তানের। ওই সিরিজ অনিশ্চিত হলেও সাদা বলের ক্রিকেটের জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের পরবর্তী সাদা বলের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন নিউজিল্যান্ডকে বিশ্বকাপ ফাইনাল খেলানো কোচ মাইক হেসন।

সাবেক কিউই ক্রিকেটার ও কোচ হেসন বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের হেড কোচের দায়িত্ব পালন করছেন। ১৭ মে থেকে পিএসএল শুরুর নতুন সূচি দেওয়া হয়েছে। ২৬ মে শেষ হবে পিএসএল। এরপরই পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব নেবেন তিনি।

পাকিস্তানের হেড কোচ হিসেবে হেসনকে নিয়োগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, ‘পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের সাদা বলের হেড কোচ হিসেবে মাইক হেসনের নাম ঘোষণা করতে পেরে আমি উচ্ছ্বসিত। মাইক সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে অফুরন্ত অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছেন। সাদা বলে পাকিস্তানের ভবিষ্যত কাঠামো দাঁড় করাতে আমরা তার অভিজ্ঞতার দিকে তাকিয়ে আছি।’

এর আগে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অন্তবর্তীকালীন কোচ ছিলেন আকিভ জাভেদ। চ্যাম্পিয়ন্স ট্রফির বাজে ফলাফলের কারণে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের কোচ ছিলেন গ্যারি কারস্টেন।

হেসন এর আগে ২০১২ সালে নিউজিল্যান্ড জাতীয় দলের হেড কোচ হন। তার অধীনে ২০১৫ বিশ্বকাপের ফাইনালে খেলে ব্ল্যাক ক্যাপসরা। তার গড়ে দেওয়া দল ও খেলানোর ধরনে ভর করে পরের বছরও বিশ্বকাপের ফাইনাল খেলে কিউইরা। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের ডিরেক্টর হিসেবেও চার বছর কাজ করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here