শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার

0
60

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মাসুদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। আজ ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ অভিযানে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিকেল ৫টায় এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও আইএসপিআর জানায়।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ সমকালকে বলেন, আমরা আটকের খবরটি শুনেছি। তবে কারা কবে কোথা থেকে আটক করেছে সে বিষয়ে জানি না। আমরাও জানার চেষ্টা করছি। এ অভিযানে পুলিশ অংশগ্রহণ করেনি।

নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন। আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে তাঁর নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা। এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুন-জখমের ঘটনাও ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here