‘সৈয়দপুর সোসাইটি, ঢাকা’র জমি রেজিস্ট্রেশন সম্পন্ন’

0
11

‘সৈয়দপুর সোসাইটি, ঢাকা’-র নিজস্ব জমির রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনটির গুণগ্রাহী উপদেষ্টা তৌহিদা সুলতানা রুনুর উপহার হিসেবে প্রদানকৃত ঢাকার পূর্বাচল ২৯ নং সেক্টর সংলগ্ন ৬(ছয়) শতাংশ জমির এই রেজিস্ট্রেশন অদ্য সোমবার (২৮ সেপ্টেম্বর, ২০২৬) সফলভাবে সম্পন্ন হয়।
জমির রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হওয়ায় সংগঠনের সকল সদস্যদের মধ্যে চরম উৎসাহ ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। সংগঠনের পক্ষ থেকে উপদেষ্টা তৌহিদা সুলতানা রুনুর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, নিজস্ব জমি প্রাপ্তির এই বিশেষ অর্জনকে স্মরণীয় করে রাখতে এবং ঢাকায় অবস্থানরত সৈয়দপুরবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে খুব শীঘ্রই সংগঠনের নিজস্ব জমিতে বড় পরিসরে এক বর্ণাঢ্য মিলনমেলার আয়োজন করা হবে।

রেজিস্ট্রেশন সম্পন্ন করার এই বিশেষ মুহূর্তে সংগঠনের উপদেষ্টা ডঃ উলফাত হোসেন, দাতা ও উপদেষ্টা তৌহিদা সুলতানা রুনু এবং দাতা সদস্য তামান্না রেজা সঙ্গীতা , সংগঠনের আহবায়ক কাজী আরিফ, সদস্য সচিব আখেরুজ্জামান শাহ, কোষাধ্যক্ষ আবু আল মামুন, কার্যকরী সদস্যবৃন্দ আলী ইমরান, গাউসুর রহমান বুলবুল, আবু সুফিয়ান, সাজ্জাদ উর রহমান রুপম, একেএম সাজ্জাদ হোসেন, শফিকুল ইসলাম, রেজওয়ান উল বারি বাবু, অ্যাড. মাহমুদ তপু, ইঞ্জি. আহসান বাপ্পি উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন রেজওয়ানুল কবীর দিপু ও রাফাত কবীর রনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here