হকারদের সঙ্গে সংঘর্ষের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে

0
3

রাজধানীর মিরপুর মডেল থানার ১০ নাম্বার এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে হকারদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তারা সিটি করপোরেশন গাড়িতে অগ্নিসংযোগ করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। ঘটনার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম।

তিনি জানান, সকালে ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুর এবং সিটি করপোরেশনের গাড়িতে অগ্নি সংযোগের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের গাড়ি ও ভাঙচুর করে বিক্ষুব্ধ হকাররা। ঘটনাস্থলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক উপস্থিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here