‘টক অব দ্য টাউন’

0
11

নির্মাণ, অভিনয় কিংবা গান-নিজ নিজ অঙ্গনে তারা সকলেই নাম কামিয়েছেন। পেয়েছেন জনপ্রিয়তা। এবার তারা এক প্ল্যাটফর্মে, তবে ভিন্ন ভিন্ন পর্বে। আয়োজনের নাম ‘টক অব দ্য টাউন’; নিয়ে এসেছে সেলিব্রিটি–ফ্যান এনগেজমেন্ট অ্যাপ ‘হ্যালো সুপারস্টারস’।

এটি মূলত পডকাস্ট শো। সঞ্চালনায় আছেন খালিদ মাহবুব তুর্য। যিনি ওপার বাংলার জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডি শো ‘মীরাক্কেল’-এর ষষ্ঠ পর্বে অংশ পরিচিতি পেয়েছিলেন।

এ পডকাস্টে তুর্যর সঙ্গে গল্পে মশগুল হয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, অনিমেষ আইচ থেকে শুরু করে অভিনয় শিল্পী আজাদ আবুল কালাম, রাশেদ মামুন অপু, ইমতিয়াজ বর্ষণ, কাজী নওশাবা আহমেদ, শার্লিন ফারজানা, সাবরিন আজাদ, মডেল তানজিদা জাকিরসহ অনেকে। সংগীতশিল্পীদের মধ্যে থাকছেন পুলক অধিকারী, প্রবর রিপণ প্রমুখ।

ইতোমধ্যে বেশ কিছু পর্ব প্ল্যাটফর্মে এসেছে। সেগুলো দর্শকের সাড়াও পাচ্ছে বেশ। সঞ্চালক খালিদ মাহবুব তুর্য জানান, তারকা নির্মাতা ও শিল্পীদের লাইফস্টাইল, দার্শনিক ভাবনা নিয়ে দর্শকদের মাঝে প্রবল কৌতূহল রয়েছে। এই পডকাস্টের মধ্যে দিয়ে তিনি তারকাদের জীবনের সেসব অজানা অধ্যায়ের কথা তুলে ধরার চেষ্টা করেছেন। সামনের পর্বগুলোতেও দেশের জনপ্রিয় শিল্পীরা এতে অংশ নেবেন বলে জানান তিনি।

হ্যালো সুপারস্টারস অ্যাপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কামরুল আহসান বলেন, ‘তারকাদের নিয়ে তাদের ভক্তদের আগ্রহ চিরন্তন। প্রিয় তারকাদের সাথে তাদের ভক্তবৃন্দের সরাসরি যোগাযোগের মাধ্যম হিসেবে হ্যালো সুপারস্টারস অ্যাপের এই অভিযাত্রায় পডকাস্ট আয়োজন একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। সময় ও ব্যবহারকারীদের চাহিদার সাথে তাল মিলিয়ে আগামী দিনগুলোতে এরকম আরও চমক নিয়ে আসব আমরা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here