কোটি ছাড়িয়ে সিএমভি পেল হীরক স্বীকৃতি

0
1

দেশে গানের প্রচলিত বাজার সংকুচিত হয়েছে। ফলে অনেক প্রতিষ্ঠানই নাটকে মনোযোগী হয়েছে। তেমনই একটি সিএমভি। বছরজুড়ে বড় আয়োজনের নাটক প্রযোজনা করে তারা। দর্শকের সাড়াও মেলে বেশ।

এরই ধারাবাহিকতায় সিএমভির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ছাড়াল ১০ মিলিয়ন বা এক কোটি। শুধু নাটকের চ্যানেল হিসেবে দেশে তারাই প্রথম এই মাইলফলক স্পর্শ করল, দাবি প্রতিষ্ঠানটির। এই সুবাদে ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে তারা পেয়েছে ডায়মন্ড প্লে বাটন ও সনদপত্র। বিশেষ এ অর্জনে আনন্দিত ও আবেগাপ্লুত সিএমভি পরিবার।

প্রতিষ্ঠানটির কর্ণধার এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এই অর্জন আমাদের একার নয়; এটি আমাদের সঙ্গে পথচলা প্রতিটি শিল্পী, নির্মাতা, লেখক, পরিচালক, কলাকুশলী, সাংবাদিক, নাটক ও সংগীতের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের অর্জন। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রিয় দর্শকদের প্রতি। তারা আমাদের কনটেন্ট দেখেছেন, শুনেছেন, সমালোচনা করেছেন, তারপরও পাশে থেকেছেন, ভালোবাসা জানিয়েছেন।’

পরিবর্তিত সময়েও মানসম্পন্ন কনটেন্ট বানিয়ে যাওয়ার প্রসঙ্গে এ প্রযোজক বলেন, ‘সময় বদলেছে, চ্যালেঞ্জ এসেছে, তবু মানসম্পন্ন কনটেন্ট তৈরির ক্ষেত্রে আমরা ক্লান্তি বোধ করিনি, আগ্রহ হারাইনি। কারণ আমরা মনে করি দর্শকই আমাদের বড় শক্তি এবং আমরা কখনো তাদের ঠকাতে চাইনি। আমরা আশা করি, ভবিষ্যতেও সিএমভির প্রতি তাদের এই সমর্থন অটুট থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here