এক দিনে দুই ওপেনারের ডাবল সেঞ্চুরি

0
1

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের খেলা চলছে। দ্বিতীয় দিনে আজ রোববার ভিন্ন ভিন্ন ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন মোহাম্মদ নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিন। ট্রিপল সেঞ্চুরির কাছাকাছি গেলেও ২৮২ রানে থামতে হয়েছে নাঈমকে। আর ২১৭ রানে অপরাজিত থেকেছেন রবিন।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ৩৬৯ বলে ২৮২ রানের চমৎকার এক ইনিংস খেলেন ঢাকা বিভাগের ওপেনার নাঈম। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটিই তার সর্বোচ্চ সংগ্রহ। সব মিলিয়ে চলতি লিগে ৬ ইনিংসে দুই সেঞ্চুরি ও এক ডাবল সেঞ্চুরিতে নাঈমের সংগ্রহ ৫৬১ রান।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ময়মনসিংহ বিভাগের ওপেনার রবিন চট্টগ্রামের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান। ২০ চার ও ২ ছক্কায় ৩৫১ বলে ২১৭ রান করেন তিনি। এরপর ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ।

এবারের লিগে রবিনেরও এটি তৃতীয় শতরানের ইনিংস। ক্যারিয়ারের প্রথম দ্বিশতক এটি তার। সব মিলিয়ে ১০২.৮৩ গড়ে এখন পর্যন্ত রবিনের সংগ্রহ ৬১৭ রান। যা টুর্নামেন্টে এখনো পর্যন্ত সর্বোচ্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here