ক্যান্টন ফেয়ারে অংশ নিতে চীন যাচ্ছেন ৭ প্রবাসী বাংলাদেশি সাংবাদিক

0
2

চীনের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘ক্যান্টন ফেয়ারে’ অংশ নিতে মালয়েশিয়া থেকে চীন সফরে যাচ্ছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পাঁচ বাংলাদেশি সাংবাদিক। আগামী ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত তাঁদের এ সফরে আন্তর্জাতিক বাণিজ্য, বাংলাদেশি উদ্যোক্তাদের কার্যক্রম, প্রবাসীদের জীবনযাপন এবং চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নানা দিক তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

সফরে অংশ নিচ্ছেন কাতার বাংলা কদ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মাওলা হাজারী, ৭১ কাতার প্রতিনিধি
ও বিশেষ প্রতিনিধি চ্যানেল ২১ গণকণ্ঠের সিনিয়র ফটো সাংবাদিক ফারুক হোসাইন, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার (বিসিপিসিএম) সাবেক সভাপতি ও ৭১ টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, সংগঠনটির সহসভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান, সহসভাপতি ও নিউজ২৪-এর মালয়েশিয়া প্রতিনিধি খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসি নিউজ ও দৈনিক কালের কণ্ঠের মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী এবং বাংলা টিভির মালয়েশিয়া প্রতিনিধি শেখ আরিফুজ্জামান।

সফরকালে সাংবাদিকরা ক্যান্টন ফেয়ারের বিভিন্ন কার্যক্রম, আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণকারী দেশগুলোর পণ্য ও সেবা, বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ এবং নতুন বাজার ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রতিবেদন তৈরির উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক, দেশটিতে ব্যবসা পরিচালনায় বাংলাদেশি উদ্যোক্তাদের অভিজ্ঞতা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনাও তাঁদের প্রতিবেদনে গুরুত্ব পাবে।

ক্যান্টন ফেয়ার আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এ মেলায় বিভিন্ন দেশের উৎপাদক, রপ্তানিকারক, আমদানিকারক ও ক্রেতারা অংশ নিয়ে পণ্য প্রদর্শন, ব্যবসায়িক যোগাযোগ এবং বাণিজ্যিক অংশীদারত্বের সুযোগ তৈরি করেন। ফলে মেলার কার্যক্রমের পাশাপাশি সেখানে বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ ও সম্ভাবনা তুলে ধরার বিষয়টিও এ সফরে গুরুত্ব পাবে।

বাণিজ্যের পাশাপাশি চীনে বসবাসরত বাংলাদেশিদের প্রবাসজীবন, তাঁদের কর্মসংস্থান ও ব্যবসায়িক অভিজ্ঞতা এবং দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনযাত্রার বিভিন্ন দিক তুলে ধরবেন সাংবাদিকেরা। চীনে উচ্চশিক্ষার সুযোগ, শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং বিদেশে পড়াশোনার ক্ষেত্রে তাদের সামনে থাকা সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়েও প্রতিবেদন তৈরির পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া সফরকালে চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন এবং দেশটির গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাদের। সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ধারাবাহিক সংবাদ ও প্রতিবেদন প্রকাশের মাধ্যমে চীনে বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও প্রবাসজীবনের বাস্তব চিত্র পাঠক-দর্শকদের সামনে তুলে ধরতে চান সফররত সাংবাদিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here