এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর শনিবার এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৩১ অক্টোবর শনিবার বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রকাশিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এ সংক্রান্ত আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।









