ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম, জাল ভোট অভিযোগে আটক ৪

0
3
ঠাকুরগাঁও-১ উপ- নির্বাচনে ভোটারের উপস্থিতি কম লক্ষ করা যাচ্ছে বৃহস্পতিবার বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছেন। কয়েকটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে আটক হওয়ার খবর পাওয়া গেছে।
দানারহাট ফাজিল মাদ্রাসার আটককৃতরা হলেন আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র হিমেল,সিয়াম ও মিনহাজ। অপরদিকে ২৯ মাইল ধন্দগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে একজনকে আটক করা হয়েছে।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে মির্জা ফয়সল বলেন, এইমাত্র ভোট দিলাম। এখনই পরিবেশ নিয়ে কিছু বলা সমীচীন হবে না। তবে মনে হচ্ছে, উৎসবমুখর পরিবেশে ভোট হবে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন।
তিনি আরও বলেন, ওয়েদারটা একটু খারাপ, তার পরও আশা করি ভোটার উপস্থিতি ভালো হবে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে জনগণের মতামতই চূড়ান্ত। সেটা প্রত্যাখ্যান করার দুঃসাহস নেই। অপরদিকে আদর্শ স্কুল ভোট কেন্দ্রে ১১ দলীয় প্রার্থী দেলাওয়ার হোসেন ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন ভয়ভীতির ঊর্ধ্বে উঠে স্বতঃস্ফূর্তভাবে ও সাহসের সঙ্গে ভোট দেন। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে আগামী দিনের স্বপ্নের ঠাকুরগাঁও গড়তে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আনসার বাহিনীর এক কর্মকর্তা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বলেন,এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। কোথাও কোন অপ্রিয়কর ঘটনা ঘটেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here