খেজুর গুড়ের পিঠা-ক্ষীর

0
57

শীতে শরীর গরম রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেজুর গুড়ের জুড়ি নেই। এতে পর্যাপ্ত আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও জিঙ্ক থাকে; যা স্বাস্থ্যের জন্য উপকারী। এই কনকনে ঠান্ডায় খেজুর গুড় দিয়ে ক্ষীর ও পিঠা বানিয়ে নিন।

দুধ চিতই
উপকরণ: চালের গুঁড়া দুই কাপ, কুসুম গরম পানি এক কাপ বা পরিমাণমতো, লবণ আধা চা চামচ, তরল দুধ এক লিটার, খেজুর গুড় ৪০০ গ্রাম, এলাচ ও দারচিনি তিন পিস করে।

প্রস্তুত প্রণালি: চালের গুঁড়া, কুসুম গরম পানি ও লবণ দিয়ে গুলিয়ে ঢাকনাসহ আধা ঘণ্টা ঢেকে রাখুন। দুই কাপ পানিসহ খেজুর গুড় জ্বাল দিন। গুড়ের পানিতে এলাচ ও দারচিনি ছেড়ে দিন। গুড়ের পানি কিছুটা ঘন হলে ঢেকে রাখুন। অন্য পাত্রে দুধ জ্বাল দিয়ে বলক আসার পর চুলা বন্ধ করে দিন। আধা ঘণ্টা পর চালের গুঁড়ার গুলা দিয়ে চিতই পিঠা বানিয়ে নিন। গরম চিতই পিঠা গুড়ের পানিতে ডুবিয়ে ঢেকে রাখুন। আধা ঘণ্টা পর কুসুম গরম দুধ পিঠা ভেজানো গুড়ের পানিতে ঢালুন। ঢেকে ৫-৬ ঘণ্টা রেখে দিন। এরপর নামিয়ে পরিবেশন করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here