র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

0
34

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) রাখা হয়েছে। এর আগে র‌্যাবের সূচনালগ্নে এই বাহিনীর নাম ছিল র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যা্ট)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র‌্যাবের পোশাকও পরিবর্তন করা হবে। ২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয় বিশেষ বাহিনী র‌্যাব এবং একই বছরের ১৪ এপ্রিল তাদের কার্যক্রম শুরু করে।

দ্য আর্মড পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৯ (সংশোধনী ২০০৪) অনুসারে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র‍‍্যাব গঠিত হয়। র‍‍্যাবের সদর দফতর ঢাকার উত্তরায় অবস্থিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here