জাতীয় শোক দিবসে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের দোয়া প্রার্থনা

0
5

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া মা মাহফিলের আয়োজন করেছে নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের নেতা ও কর্মীরা।

দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ১৯৭৫ সালের ১৫ই আগস্টে খুনিদের বুলেটের আঘাতে নির্মমভাবে শাহাদাৎবরণকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দেশ ও মানুষের শান্তি জন্য দোয়া করা হয়। একই সাথে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন ইমন, সদস্য আশরাফ আলী, গোলাম মুজতবা ধ্রুব, সোহেলী চৌধুরী, সাজেদা হক, রেজাউল ইসলাম, রহিমা খানম, রফিকুল ইসলাম, রাসেল, ইমু,নাসির উদ্দিন বুলবুল, আবেদিন বাপ্পী প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here