ইমরানের পরিবারকে হুমকি দিচ্ছেন নাকভি!

0
35

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান ‘রাজনৈতিক প্রতিহিংসার’ শিকার হয়ে আদিয়ালা জেলে কারাবন্দি। সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দিনকে দিন গুরুতর হয়ে উঠছে। তার প্রতি মানবিক আচরণে আহ্বান জানিয়ে পাকিস্তান সরকারের কাছে চিঠি লিখেছেন সুনীল গাভাস্কার, কপিল দেব, গ্রেগ চ্যাপেল ও ক্লাইভ লয়েডের মতো ক্রিকেট গ্রেটরা। এরই মধ্যে তার বোনেরা অভিযোগ করেছেন, পিসিবি প্রধান ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে হুমকি দিচ্ছেন।

ইমরানের বোন উজমা খান ও আলিমা খান দাবি করেছেন, নাকভি ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ক্রিকেট গ্রেটকে হত্যার ষড়যন্ত্র করছেন। সম্প্রতি ইমরানের সঙ্গে তারা দেখা করেন। সেখানেই নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন সাবেক অধিনায়ক।

উজামা এক সংবাদ সম্মেলনে তার ভাইয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘এই লোকেরা আমাকে মেরে ফেলবে, আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে তারা।’ আলিমা তার ভাইয়ের চোখের গুরুতর সমস্যার কথা উল্লেখ করে বলেন, ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তার বিশ্বস্ত মেডিক্যাল টিমকে।

আলিমা বললেন, ‘মহসিন নাকভি আমাদের হুমকি দিচ্ছে: তারা রক্তের স্বাদ পেয়েছে। যদি ইমরান খান বা আমাদের সঙ্গে কোনো কিছু হয়, তবে আমার কথা মনে রাখুন, আমরা কারো ভবিষ্যত প্রজন্মকে ছাড়ব না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here