একই ভেন্যুতে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট

0
42

২০১৮ সালে ‘স্যান্ডপেপার-গেট’ বল টেম্পারিং কেলেঙ্কারির পর প্রথমবার কেপটাউনে ফিরছে অস্ট্রেলিয়ার টেস্ট দল। ২৭ অক্টোবর তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে তারা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। নিউল্যান্ডসে ওই কলঙ্কিত অধ্যায়ের পর দক্ষিণ আফ্রিকায় সাদা বলের সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া, কিন্তু টেস্ট সিরিজ খেলেনি। বল বিকৃতির দায় নিয়ে লম্বা নিষেধাজ্ঞা পান স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রাফট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়ার্নার। ছয় বছরেরও বেশি হয়ে গেল টেস্ট খেলেননি ব্যানক্রফট। এই সেটআপে কেবল খেলছেন স্মিথ।

প্রায় ৮ বছর আগে নিউল্যান্ডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের তৃতীয় দিনের ওই টেস্টের নেতৃত্বে ছিলেন স্মিথ। টিভি ক্যামেরায় দেখা গেছে, ব্যানক্রফট বলে স্যান্ডপেপার ঘষছেন। সঙ্গে সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়া তদন্ত শুরু করে। ম্যাচটি দক্ষিণ আফ্রিকা জিতেছিল ৩২২ রানে এবং সিরিজ ৩-১ এ।

পরে স্মিথ অধিনায়কত্ব হারান এবং দুই বছর ধরে নেতৃত্বে নিষিদ্ধ ছিলেন। ওই বল টেম্পারিংয়ের নাটকের মূল হোতা ছিলেন ওয়ার্নার। তাকে আজীবনের জন্য নেতৃত্বে নিষেধাজ্ঞা দেওয়া হলেও ২০২৪ সালে তুলে নেওয়া হয়।

৯ অক্টোবর ডারবানে প্রথম টেস্টের আগে সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। ১৮ অক্টোবর গেবারায় হবে দ্বিতীয় টেস্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here