স্টার্কের সম্মান পেল বাংলাদেশ

0
2

ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে দিয়েছিলেন ৭৯ রান। ম্যাকাইতে দুই ইনিংস মিলেও এর চেয়ে কম রান (৫১) দিয়ে নিলেন ১০ উইকেট। বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের কীর্তি ছাপিয়ে মিচেল স্টার্ক দুই ম্যাচে ১২ উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরা।

ডারউইনে হারের পর স্বাভাবিকভাবে হতাশ ছিল অস্ট্রেলিয়া শিবির। দ্বিতীয় ম্যাচে তারা ঘুরে দাঁড়াল। বাংলাদেশকে ৬৪ ও ৯৫ রানে দুই ইনিংসে অলআউট করে দিতে ৬ ও ৪ উইকেট নিয়েছেন স্টার্ক। বাঁহাতি ফাস্ট বোলার স্বস্তির নিশ্বাস ফেলছেন। তবে ডারউইনে বাংলাদেশের কৃতিত্বকে সম্মান জানাতে ভুললেন না।

ইনিংস ও ৫১ রানে জয়ের পর ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার হাতে নিয়ে স্টার্ক বললেন, ‘অনেক ভালো একটা সপ্তাহ গেছে। আমরা জানতাম ডারউইনে আমরা সেরা ফর্মে ছিলাম না। বাংলাদেশ সত্যিই খুব ভালো খেলেছিল। এক্ষেত্রে তাদের কৃতিত্বকে কোনোভাবেই খাটো করে দেখা যাবে না। এই সপ্তাহে আমরা নিজেদের কাছ থেকে যা আশা করেছিলাম, ঠিক তাই পেয়েছি, বিশেষ করে বল হাতে। এমন একটি উইকেট বল করতে আমাদের সাহায্য করেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here