আ’লীগের কার্যালয় উদ্বোধনের পর আগুন দিয়ে ভাংচুর করেছে বিএনপি

0
24

মাগুড়া শহরের জামরুলতলায় আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর অফিস অগ্নিসংযোগ ও ভাংচুর করে স্থানীয় বিএনপির অংগসংঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেল ৪টায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরোকের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী কার্যালয় উদ্বোধন করেন। এসময় সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের নেত্রী সোনিয়া সুলতানা, মীর রেজাউল ইসলামসহ স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের কার্যালয়ের নিচে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দোয়া করা হয়।

এরপর ছাত্রদলের নেতা মাগুরা পারলা গ্রামের বাসিন্দা অমি, হিরক, ছাত্রদল নেতা বরনোতুল গ্রামের সফিকুল ইসলাম, মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পারনান্দয়ালীর শাকের, মাগুরা সরকারি কলেজ ছাত্রদলের নেতা ও মাগুরা ভাইনা গ্রামের আলী (মিরাজ), ছাত্রদল নেতা বরনোতুলের খালিদ ও মাগুরা ভাইনা গ্রামের মেহেদী আওয়ামী লীগের অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুর করে বলে ঘটনাস্থলের স্থানীয়রা জানান।

আওয়ামী লীগের অফিস উদ্বোধনের পর ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। মাগুরা সদর থানার ওসি তিনজনের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‌‘হঠাৎ করে কয়েকজন জামরুলতলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন এবং দোয়া করে পালিয়ে গেছেন। সরকারিভাবে তাদের দলের কার্যক্রম স্থগিত থাকায় বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here