এশিয়ার শেয়ার বাজারে উত্থান

0
24

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’— ঘোষণার পর পর তেলের দামে ব্যাপক পতন হয়েছে। সেই সঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারগুলোতে ব্যাপক উত্থান দেখা গেছে। সোমবার (৯ মার্চ) ৫ শতাংশেরও বেশি পতনের পর, মঙ্গলবার (১০ মার্চ) জাপানের বেঞ্চমার্ক নিক্কেই-২২৫ প্রায় ২.৫ শতাংশ বেড়েছে।

দক্ষিণ কোরিয়ার কসপি সূচক আগের সেশনে ৬ শতাংশ পতনের পর ৫ শতাংশ বেড়েছে। হংকংয়ে হ্যাং সেং সূচক প্রায় ১.৫ শতাংশ বেড়েছে, যা আগের দিনের বিপরীত। অস্ট্রেলিয়ার এএসএক্স-২০০ সূচক সোমবার ২ শতাংশ পতনের পর আজ ১ শতাংশ বেড়েছে। বাংলাদেশেও প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকালেই সূচকে ব্যাপক উত্থান দেখা গেছে।

এদিকে, ট্রাম্পের ওই ঘোষণার পর ব্যারেলপ্রতি তেলের দাম শতকরা হিসেবে ৮ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে।

সূত্র : আল জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here