অভিনন্দন বাংলাদেশ!

0
1
আজ বাংলাদেশের জ্বালানি খাতের এক ঐতিহাসিক দিন! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হয়েছে। তীব্র বিদ্যুৎ সংকটের এই সময়ে এটি আমাদের জন্য আশার সবচেয়ে বড় আলো।
এই মেগা প্রকল্পটি গ্রহণ এবং সফলভাবে বাস্তবায়নের জন্য শেখ হাসিনা সরকারের দূরদর্শী পরিকল্পনা ও সাহসী সিদ্ধান্ত আজ প্রশংসার দাবি রাখে। রাশিয়ার কারিগরি সহযোগিতায় নির্মিত এই কেন্দ্রটি কেবল একটি স্থাপনা নয়, এটি আমাদের জ্বালানি নিরাপত্তার এক স্থায়ী সমাধান।
বর্তমানে ভারতের আদানি গ্রুপ (ঝাড়খণ্ডের গোড্ডা প্ল্যান্ট) থেকে আমরা প্রায় ১,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি, যা আমাদের জাতীয় গ্রিডের বড় একটি অংশ পূরণ করছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যান্ত্রিক ত্রুটি কাটিয়ে আদানির বিদ্যুৎ সরবরাহ পূর্ণ মাত্রায় ফিরে আসা আমাদের জন্য বড় স্বস্তি। আজ পত্রিকায় দেখলাম, জাতীয় গ্রিডে আদানির আরও ৯২৫ মেগাওয়াট যুক্ত হয়েছে।
তবে দীর্ঘমেয়াদে আমদানিনির্ভরতা কমিয়ে রূপপুরের মতো নিজস্ব বড় উৎসগুলো চালু হওয়া অত্যন্ত জরুরি। জুলাই-আগস্ট নাগাদ রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে তা আমাদের আমদানিকৃত বিদ্যুতের ওপর চাপ কমাবে এবং সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করবে।
অভিনন্দন বাংলাদেশ!
লেখক: আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here