মুসলিম লীগের সমর্থন পেলো না বিজয়

0
4

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথগ্রহণ অনিশ্চয়তায় পড়ে গেছে। তাকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) সমর্থন জানিয়েও সেটি প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া ভিসেকে নামে আরেকটি দল সমর্থন দিয়েও সেটি রাজ্যপালের কাছে কোনো চিঠি দেয়নি।

সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, মুসলিম লীগ থালাপতির দলের সঙ্গে জোট করার বদলে বর্তমান ক্ষমতাসীন ডিএমকের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের আসন সংখ্যা দুটি। অপরদিকে ভিসেকে নামে দলটি জিতেছে দুটি আসন। থালাপতিকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েও রাজ্যপালকে তারা কোনো চিঠি দেয়নি। জানা গেছে, দলটি তাদের মতামত পরিবর্তন করছে। তারা এখন সেখানকার উপমুখ্যমন্ত্রী পদ দাবি করছে। এ পদ না দিলে জোট করা থেকে বিরত থাকবে তারা। এখন ভিসেকে ও মুসলিম লীগ সমর্থন না দেওয়ায় থালাপতি বিজয়ের দলের নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা ১১৮ হয়নি। ফলে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

এরআগে শুক্রবার সন্ধ্যায় সেখানকার রাজ্যপালের সঙ্গে দেখা করেন থালাপতি বিজয়। ওই সময় রাজ্যপাল তাকে জানান, তিনি সরকার গঠনের জন্য তাকে আমন্ত্রণ জানাতে পারবেন না। কারণ তিনি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেননি।

সূত্র: জি নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here