বিপদে ভারতের দুই তারকা ক্রিকেটার

0
4

ন্যাশনাল এন্টি-ডোপিং এজেন্সি (এনএডিএ) দুই ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ও শেফালি ভার্মাকে নোটিশ পাঠিয়েছে। এনএডিএ-র রেজিস্টার্ড টেস্টিং পুলের (আরটিপি) তালিকায় থাকা দুই অ্যাথলেট ডোপ পরীক্ষা না দেওয়ায় বিপদে পড়েছেন।

পিটিআই সহ বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বছর ৭ নভেম্বর নমুনা সংগ্রহে শেফালির বাসায় গিয়ে তাকে পাননি ডোপ কন্ট্রোল অফিসার্স। একই বছর ১৭ ডিসেম্বর জয়সওয়ালকেও নমুনা সংগ্রহ করতে গিয়ে খুঁজে পাওয়া যায়নি।

গত ফেব্রুয়ারিতে এনিয়ে দুজনের কাছে ব্যাখ্যা জানতে চাইলেও কারও সাড়া পাওয়া যায়নি। এনএডিএ দুই ক্রিকেটারকে ‘পরীক্ষায় অনুপস্থিত’ হিসেবে তালিকাভুক্ত করে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড ও আইসিসিকে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে। পরীক্ষা না দেওয়ার কারণ জানতে চেয়ে শেষবারের মতো সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

এনএডিএ-র রেজিস্টার্ড টেস্টিং পুলে থাকা অ্যাথলেটদের ড্রাগ টেস্টের জন্য একটি নির্ধারিত সময় ও ঠিকানা দিতে হয়। নির্ধারিত দিন ও সময়ে গিয়ে তাদের উপস্থিতি না পাওয়া গেলে এন্টি-ডোপিং নীতি অনুযায়ী ‘পরীক্ষায় অনুপস্থিত’ ধরা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here