ঢাকায় শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট ম্যাচ শুরু হয়েছে শুক্রবার। ম্যাচ চলাকালে সরাসরি সম্প্রচারের সময় বড় ধরনের ভুলে করে বসে ফক্স ক্রিকেট।
বাংলাদেশের ইনিংস চলাকালে পাকিস্তানের খেলোয়াড়দের পরিসংখ্যান স্ক্রিনে দেখাতে চেয়েছিল ব্রডকাস্টাররা। সাত সেকেন্ডের এই গ্রাফিক্স দেখে হতবাক ভক্ত-সমর্থকরা। পাকিস্তানের একাদশে ভুলবশত ভারতীয় ক্রিকেটারদের নাম রয়েছে। অনস্ক্রিন গ্রাফিকে করা এই তালিকায় রোহিত শর্মা পাকিস্তানের অধিনায়ক। সাত সেকেন্ডের এই গ্রাফিকের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলে।
গ্রাফিকে আরও ১০ ভারতীয় ক্রিকেটারের নাম দেখা যায়। শুবমান গিল, তিলক ভার্মা, শিবম দুবে, জিতেশ শর্মা, রিংকু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, আর্শদীপ সিং ও মুকেশ কুমারও ছিলেন পাকিস্তানের এই একাদশে।





