‘জ্ঞানভিত্তিক সমাজ ও মানবিক দেশ গড়তে সুশিক্ষার বিকল্প নেই’

0
6

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে “ সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা ” শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে “ সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভ‚মিকা ” শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬ আজ ১০ মে ( রবিবার) রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল টাওয়ারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক, এমপি, বাংলাদেশ বেসরকারি বিশ^বিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মোঃ সবুর খান ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সহ সভাপতি রন প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আরোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের উপাচার্য ও গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার।

বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সুশিক্ষার কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে শিক্ষা নীতি ও শিক্ষা কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি এবং দেশে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা দরকার। আলোচকবৃন্দের মতে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরপরই শিক্ষা কমিশন গঠন অগ্রাধিকার পাওয়া উচিত ছিল। তারা উল্লেখ করেন, অন্তবর্তী সরকার একাধিক কমিশন গঠন করলেও শিক্ষা কমিশন গঠন করা হয়নি, যা দুঃখজনক। বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ” সবার আগে বাংলাদেশ” এ স্লোগানকে বাস্তবে রুপ দিতে, জাতিকে জ্ঞান ও বিজ্ঞানে এগিয়ে নিতে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং জাতীয় প্রবৃদ্ধির কমপক্ষে ৬ শতাংশ শিক্ষা বাজেট বরাদ্দ রাখা প্রয়োজন। তারা ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে উপযোগী কারিকুলাম প্রণয়ন এবং একটি স্থায়ী শিক্ষা নীতির ওপর গুরুত্বারোপ করেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসির্টির সহযোগিতাঢ আয়োজিত অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের কৃতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ২০২৬ প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here