আমাদের সেনারা প্রস্তুত, ট্রাম্পকে ইরান

0
1

যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো আগ্রাসন চালালে জবাব দিতে সেনারা প্রস্তুত আছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। ইরানের সঙ্গে আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ ক্ষুব্ধ হন। গতকাল সোমবার (১১ মে) তিনি তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। এরপর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানায়, ইরানকে চুক্তিতে বাধ্য করতে ট্রাম্প আবারও হামলা শুরুর ব্যাপারে ভাবছেন। এমন পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করা হলো।

বাঘের ঘালিবাফ জানিয়েছেন, ইরানের ১৪ দফার দাবিতে ইরানিদের অধিকার নিহিত আছে। আর এগুলো মানা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো বিকল্প নেই।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “যে কোনো নতুন আগ্রাসনের যথাপযুক্ত জবাব দিতে ইরান প্রস্তুত। ভুল কৌশল এবং ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফলাফল এনে দেবে। পুরো বিশ্ব ইতিমধ্যে এটি দেখেছে। আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। তারা আশ্চর্য হবে।”— লিখেছেন ঘালিবাফ।

ইরানের স্পিকার আরও বলেছেন, “অন্য কোনো পদ্ধতিই সফল হবে না। বরং একের পর এক ব্যর্থতা আসতেই থাকবে। তারা যত বেশি সময়ক্ষেপণ করবে, তাদের দেশের করদাতাদের অর্থ ততই যেতে থাকবে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here