বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

0
1

তবে সেখানে নেই মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের মতো তারকা ক্রিকেটাররা। দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। বর্তমানে আইপিএলে খেলছেন তিনি। এ ছাড়া মারনাস লাবুশেনে, ট্রাভিস হেডরা রয়েছেন। অলি পেকে, লিয়াম স্কট ও জোয়েল ডেভিস প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন।

অজিদের দল ঘোষণা নিয়ে আজ মঙ্গলবার বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, ‘হ্যাঁ আমি দুটো স্কোয়াডই দেখেছি। সম্ভাব্য সেরা দলই পাঠাচ্ছে। এক-দুজন খেলোয়াড় হয়ত মিসিং থাকতে পারে। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। আমি নিশ্চিত, কোচ, অধিনায়ক, নির্বাচন যারাই এটার দায়িত্বে আছেন তারা এটা নিয়ে কাজ করছেন। আমি আশাবাদী।’

এদিকে জমে উঠেছে ঢাকা টেস্ট। আজ শেষ দিনে পাকিস্তান ২৬৮ রান তাড়া করছে জয়ের লক্ষ্যে। যদিও বিসিবি সভাপতি তামিম ইকবাল মনে করিয়ে দিলেন, জয়ের পথ এখনও অনেক বাকি। তবে অন্য সবার মতো তিনিও জয়ের স্বপ্ন দেখছেন।

তামিম বলেন, ‘আপনাদের সবার মতো আমারও আশা ফলাফল আমাদের পক্ষে আসুক। তবে এজন্য এখনও অনেক দূরের পথ বাকি। আবহাওয়াও ভূমিকা রাখতে পারে। কেমন ব্যাটিং করা উচিৎ এসব নিয়ে আমি যদি না বলি ভালো হয়। আমি আপাতত আমার কাজের মধ্যেই থাকতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here