সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন অর্জুন

0
6

আইপিএলের গ্রুপ পর্বে দলের শেষ ম্যাচ। সেটাই এ বারের মৌসুমে অর্জুন টেন্ডুলকারের প্রথম ম্যাচ। ১৩ ম্যাচ অপেক্ষার পর লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জার্সি গায়ে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন অর্জুন। গতকাল শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ছেলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন শচিন টেন্ডুলকার।

দলের একাধিক বোলার ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হলেও অর্জুনকে খেলানোর কথা ভাবেননি ঋষভ পান্থরা। আসরের শেষে এসে গুরুত্বহীন ম্যাচে অর্জুনকে খেলিয়েছেন তারা। শনিবারের ম্যাচে ভালোই পারফর্ম করেছেন অর্জুন। ব্যাট করতে নেমে ৫ বলে ৫ রানে অপরাজিত থাকেন। আর বল হাতে ৩৬ রানে ১ উইকেট নিয়েছেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার।

ছেলের পারফরম্যান্সে খুশি শচিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বেশ ভালো খেলেছ অর্জুন। পুরো মৌসুমে নিজেকে যেভাবে সামলে রেখেছ, তাতে আমি গর্বিত। নিজের দক্ষতার উপর ভরসা রেখেছ। ধৈর্য ধরে কঠোর অনুশীলন চালিয়ে গেছ। সুযোগের অপেক্ষায় থাকলেও ইতিবাচক ছিলে।’

‘শুধু দক্ষতার নয়, ক্রিকেট ধৈর্যেরও পরীক্ষা নেয়। দুটোই তুমি খুব ভালো ভাবে সামলে নিয়েছো। মাটিতে পা রেখে ক্রিকেটকে যেভাবে ভালোবেসেছো, সে ভাবেই ভালবেসে যাও। সব সময় তোমার পাশে আছি।’-যোগ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here