বাংলাদেশ অলিম্পিক দল ঘোষণা

0
3

গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত থাকছে না কোনো প্রবাসী ফুটবলার। তাই স্থানীয় ফুটবলারদের নিয়েই মালদ্বীপে ডায়মন্ড জুবিলী আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক দল। আজ ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। মালদ্বীপে ১ থেকে ১০ জুন অনুষ্ঠিত হবে ডায়মন্ড জুবলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। এই দলে নেই রোনান ও ডেকলান সুলিভান। নেই অন্য প্রবাসী ফুটবলারও।

আজ থেকে শুরু হচ্ছে দলের ক্যাম্প। বেশিরভাগ ফুটবলারই গত এপ্রিলে শেষ অনূর্ধ্ব–২০ সাফ চ্যাম্পিয়নশিপ দলে ছিলেন। জাতীয় দলে খেলা ফুটবলারদের মধ্যে আছেন মেহেদী হাসান শ্রাবণ, আল আমিন, মজিবুর রহমান জনি, পিয়াস আহমেদ নোভারা। কোচ মারুফুল হকের অধীনে ফর্টিস ক্লাব মাঠে চলবে অনুশীলন।

১ জুন মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে শুরু হবে চারজাতি ফুটবল টুর্নামেন্ট। ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করছে মালদ্বীপ। যেখানে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে আফগানিস্তান ও পাকিস্তান।

মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান, ইসহাক আকন্দ, মোহাম্মদ আসিফ, শরিফ উদ্দিন নীরব, জাহিদ হাসান শান্ত, আলফাজ মিয়া, মিঠু চৌধুরী, রাসেল হোসেন, রিমন হোসেন, রাতুল, ইউসুফ আলী, ইসমাইল হোসেন, মানিক হোসেন মোল্লা, শফিউল হোসেন, নাজমুল হুদা ফয়সাল, ইফতিয়ার হোসেন, চন্দন রায়, মজিবুর রহমান জনি, জুয়েল মিয়া, নাজিম উদ্দিন, রাব্বী হোসেন রাহুল, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মুরশেদ আলী, সৌরভ দেওয়ান, আসাদুল মোল্লা, ইয়াসিন আরাফাত সিফাত, পিয়াস আহমেদ নোভা, আল আমিন, মোহাম্মদ মানিক, মইনুল ইসলাম মইন ও প্রণয় ইনোসেন্ট মারান্ডি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here