অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

0
4

ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচ জিতলেও বাকি রয়েছে এখনো শেষ ওয়ানডে। তার আগে আজ শনিবার দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন সৌম্য সরকার। তিনি জানিয়েছেন, অজিদের হোয়াইটওয়াশ করতে পারলে সেটা হবে বড় অর্জন।

সৌম্য বলছিলেন, ‘হোয়াইটওয়াশ অবশ্যই অনেক বড় অর্জন হবে। যখন সিরিজ জিতেছি, এটাই অনেক বড় অর্জন। এটাই অনেক বড়ভাবে উদযাপন করা উচিৎ ছিল। ৩-০ ব্যবধানে জিততে পারলে আরও বড় অর্জন হবে। আমাদের সবার লক্ষ্যও থাকবে এটা। ইতিবাচক ক্রিকেট খেলব। যারা তিন বিভাগেই ভালো করবে, তারাই জিতবে।’

অনেক দিন পর একাদশে সুযোগ পেয়েছেন সৌম্য। এমন হঠাৎ হঠাৎ ম্যাচ খেলা চাপের কি না প্রশ্নে সৌম্য বলেন, ‘শুধু আমার জন্য না, যেকোনো ক্রিকেটার যখন হুট করে আন্তর্জাতিক ম্যাচ খেলতে যায় চাপ থাকে। শুধু আমার জন্য না। আমরা ক্রিকেটার, খেলতে হবে। পরিস্থিতি অনুযায়ী দলকে ভালো কিছু উপহার দিতে হবে।’

দলে না রাখলে ক্রিকেটারদের সেটার ব্যাখ্যা দেওয়া হয় কি না? এমন প্রশ্নে সৌম্য বলেন, ‘এখন অনেক ভালো। এখন অনেক ক্লিয়ার থাকে সবাই। জানানো বা বোঝানোর চেষ্টা করে কী কারণে হচ্ছে। দলেরও লক্ষ্য আছে, সেটার মধ্য দিয়েই সবাই যাচ্ছে।’

পেসারদের সাফল্য নিয়ে সৌম্য বলেন, ‘আমার দেখা যেটা, অন্যতম সেরা পেস বোলিং ইউনিট আমাদের যেকোনো কন্ডিশনে, যেকোনো দেশে। যেকোনো দল আমাদের সাথে খেলতে গেলে অবশ্যই চিন্তা করবে। আমাদের যে অ্যাটাক আছে তাদের নিয়ে। বাইরে খেলতে গেলেও চিন্তা করবে ফাস্ট বোলিং বান্ধব পিচ বানাব কি না। খুব ভালো সময় যাচ্ছে পেসারদের, এত ভালো করছে।’

‘উইনিং রেশিওতে আগে স্পিন অনেক সহায়তা করত, এখন যেটা ফাস্ট বোলাররা করছে। তাদের অনেক যত্ন করা উচিৎ যেন লম্বা সময় দলকে ভালোর দিকে নিয়ে যেতে পারে এবং তাদের দেখে পরবর্তীরা ভালো করতে পারে, নিজেকে তৈরি করে পাইপলাইনে এসে যারা আছে ওদের নক করতে পারে। তাহলে ভালো প্রতিযোগিতাও হবে, ভবিষ্যতেও ঘাটতি হবে না।’-যোগ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here