হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

0
3

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত ৮ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত ১৪১টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। একই সময়ে নয়টি জাহাজ অচল করে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।

গত ১১ জুন সেন্টকম জানিয়েছিল, ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেওয়া হলেও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচল অব্যাহত রয়েছে। অন্যদিকে ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, জরুরি বিধিনিষেধের কারণে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতির অপেক্ষায় শত শত জাহাজ রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রস্তুতি নিচ্ছে। তবে চুক্তি সইয়ের সময় নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ১৪ জুন চুক্তি সই হবে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, প্রক্রিয়াটি সম্পন্ন হতে আরও ২৪ ঘণ্টা লাগতে পারে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, রোববার কোনো চুক্তি সই হবে না।

প্রস্তাবিত চুক্তির আওতায় ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনা শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ঠেকানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here