যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি চুক্তি চায় পাকিস্তান

0
2

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আশা প্রকাশ করেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হতে পারে। তিনি বলেছেন, যুদ্ধ অবসানে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং দুই দেশ এখন চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ জানান, চুক্তি চূড়ান্ত হলে তা দ্রুত ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করা হবে। এরপর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনার পর ওয়াশিংটন ও তেহরান উভয়ই সমঝোতার দিকে এগিয়েছে। তবে এখনো সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।এদিকে উত্তেজনা পুরোপুরি কমেনি। যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালী এলাকায় বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার চেষ্টা করা কয়েকটি ইরানি ড্রোন তারা ভূপাতিত করেছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সব বিষয়ে পূর্ণাঙ্গ সমঝোতা না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তি হয়েছে বলে নিশ্চিতভাবে বলা যাবে না।

পাকিস্তান গত এপ্রিল থেকে দুই দেশকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার চেষ্টা করছে। শেহবাজ শরিফ আশা প্রকাশ করেছেন, সম্ভাব্য এই চুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here