হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

0
1

বিশ্ববাজারভিত্তিক ডেটা ও অ্যানালিটিক্স প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার (১ জুলাই) প্রণালিটি দিয়ে মোট ৩৪টি জাহাজের চলাচল নিশ্চিত করা হয়েছে, যার অর্ধেক একদিকে এবং বাকি অর্ধেক বিপরীত দিকে যাতায়াত করেছে। খবর আলজাজিরার।

এর আগে সামুদ্রিক নজরদারি প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড-এর তথ্য অনুযায়ী, সোমবার প্রণালিটি দিয়ে ৪২টি জাহাজ চলাচল করে। তবে গত সপ্তাহের তুলনায় চলাচলের সংখ্যা কমেছে। বিশেষ করে ২৪ জুন হরমুজ প্রণালিতে ৭০টি জাহাজ চলাচল করে, যা ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর সর্বোচ্চ ছিল।

সপ্তাহান্তে প্রণালিটির ব্যবস্থাপনা নিয়ে বিরোধের জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর জাহাজ চলাচলে উল্লেখযোগ্য হ্রাস দেখা যায়।

সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে ১৩০ থেকে ১৪০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করত। বর্তমানে চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম থাকলেও পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here