অস্ট্রেলিয়ায় টপ টি-টোয়েন্টির দল ঘোষণা

0
1

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। পুরো টুর্নামেন্টই অনুষ্ঠিত হবে ডারউইনে। আর এই টুর্নামেন্টের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইরফান শুক্কুরকে অধিনায়ক করে ঘোষিত ১৫ সদস্যের দলে রয়েছেন সাব্বির রহমান। এ ছাড়া শামীম হোসেন পাটোয়ারী, রিপন মন্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরী ও জিসান আলমের মতো ক্রিকেটাররা আছেন দলটিতে। ২১ আগস্ট থেকে শুরু হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ।

নেপাল জাতীয় দলের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেবে নিউজিল্যান্ড ‘এ’ দলও। এ ছাড়া থাকবে বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের একাডেমি দল।

বাংলাদেশ এইচপি স্কোয়াড
ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এস এম মেহেরোব হাসান, সামিউন বসির রাতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আবদুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন পাটোয়ারী ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here