আসছে ওয়েব সিরিজ ‘খুপরি’

0
1

ঢাকার একটি কাল্পনিক মহল্লার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘খুপরি’। সৈয়দ রিশাদ পরিচালিত সিরিজটির চিত্রনাট্য লিখেছেন সৈয়দ শামসের তারিফ। পরিচালক এর ভাবনায় অপরাধ, রহস্য, প্রতিশোধ ও প্রেম- বিভিন্ন উপাদান নিয়ে তৈরি হচ্ছে তিন সিজনের এই সিরিজ।

‘খুপরি’র গল্পের কেন্দ্র দুই গলি- চাপানি ও তকমা। এই দুই এলাকার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। চাপানি গলির নেতৃত্বে আছেন জসিম ঢালী, আর তকমা গলির প্রভাবশালী চরিত্র কোহিনুর। পুরোনো এক প্রতিশোধের সূত্র ধরে তাদের দ্বন্দ্ব ক্রমে জড়িয়ে পড়ে মাদক ব্যবসা, চোরাচালান, অনলাইন প্রতারণা ও খুনের মতো নানা অপরাধে।

নির্মাতা সৈয়দ রিশাদ জানান, ‘খুপরি’কে তিনটি সিজনে সাজানো হয়েছে। প্রথম সিজনের নাম ‘ফর্মা-তক্ষক’, দ্বিতীয়টি ‘তক্ষক-ভিক্ষুক’ এবং তৃতীয় সিজনের নাম ‘ভিক্ষুক-বন্ধুত্ব’। প্রথম সিজনের সাত পর্বের দৃশ্যধারণ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী আগস্টের মাঝামাঝি দেশি ও আন্তর্জাতিক একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

‘খুপরি’র বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কচি খন্দকার, দিলরুবা হোসেন দোয়েল, বাসার বাপ্পি, ইকবাল হোসেন, জান্নাতুল রিতু, আনিসা দিয়া, আলেহা, তাফসীর স্বরন ও মনির হোসাইন সহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here