ইরানে গত এক বছরে প্রতিরক্ষা অস্ত্রের উৎপাদন দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী লজিস্টিকস মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালেই-নিক। শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, জুলাই ২০২৫ থেকে জুলাই ২০২৬ এই এক বছরে ইরানের প্রতিরক্ষা অস্ত্র উৎপাদনের হার দ্বিগুণ হয়েছে।
এ বিষয়ে তালেই-নিক বলেন, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ দ্রুত প্রতিস্থাপন করা হচ্ছে। একই সঙ্গে দেশীয়ভাবে উৎপাদিত সামরিক সরঞ্জাম মোতায়েনের পাশাপাশি নতুন অস্ত্র ও গোলাবারুদের উৎপাদনও অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, সম্ভাব্য দুর্বলতা কমাতে এবং ‘শত্রুকে চমকে দিতে’ ইরান সামরিক প্রদর্শনী ও নতুন অস্ত্র উন্মোচনের আয়োজন সীমিত করেছে।
ইরানের এই প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, দেশের স্বাধীনতা, অস্তিত্ব ও পরিচয়কে লক্ষ্য করে বিদেশি শক্তির চাপ মোকাবিলার একমাত্র পথ হলো নিজেদের আরও শক্তিশালী ও ক্ষমতাবান করে তোলা।
সূত্র: আল জাজিরা।





