মেসির চার গোলের পর ব্রাজিলিয়ান তারকার উচ্ছ্বাস

0
3

একটা সময় প্রতিপক্ষ দলে থেকে লিওনেল মেসির চমৎকারিত্ব দেখেছেন, এখন দেখছেন সতীর্থ হিসেবে। সিএফ মন্ট্রিলের বিপক্ষে ইন্টার মায়ামির ৭-১ গোলে জয়ের ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে চার গোল করতে দেখে নতুন করে অভিভূত কাসেমিরো।

মায়ামি সতীর্থকে নিয়ে প্রশংসনীয় কথা বললেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার। তিনি জোর দিয়ে বললেন, আর্জেন্টাইন অধিনায়ক এখনও বিশ্বের সেরা খেলোয়াড়, যার প্রমাণ তিনি দিয়েছে ২০২৬ বিশ্বকাপে।

মেসির প্রভাব নিয়ে কাসেমিরো বললেন, ‘মেসি দলে থাকা মানে এটাই। আমাদের এই মুহূর্তগুলো উপভোগ করতে হবে, কারণ সে এমন একজন মানুষ ও খেলোয়াড়, যে ইতিহাস তৈরি করে। আজ আমরা যা দেখলাম, আমাদের অবশ্যেই উপভোগ করতে হবে এবং তাকে সমর্থন করে যেতে হবে।’

মেসিকে বিশ্বসেরা বলতে বাধেনি কাসেমিরোর। মায়ামির হয়ে প্রথমবার গোল করে তিনি বললেন, ‘তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, কারণ সে এখনও সেরা। বিশ্বকাপে সেটার প্রমাণ দিয়েছে সে এবং তার সঙ্গে আমাদের সেটা উপভোগ করতে হবে, কারণ তার সঙ্গে আমরা সত্যিই অনেক বেশি শক্তিশালী।’

ম্যানইউতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি ট্রান্সফারে এই গ্রীষ্মে মায়ামিতে যোগ দেন কাসেমিরো। এমএলএস দলের হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন, ছয়টি মেসির পাশে থেকে। অথচ ক্লাব পর্যায়ে বছরের পর বছর আর্জেন্টাইনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ছিল তার, যখন দুজনে খেলতেন বার্সেলোনা ও রিয়ালে। ক্লাব ও দেশের হয়ে তারা একে অপরের মুখোমুখি হয়েছেন ২০ বার, দুজনেই আটটি করে ম্যাচ জিতেছেন এবং ড্র দেখেছেন চার ম্যাচে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here