দেশইনফো প্রতিবেদক: ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এ নতুন সদস্য তালিকা প্রদান করা হয়েছে। এর আগে যারা সদস্য হওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের মধ্য থেকে বাছাই কমিটির সুপারিশ ক্রমে এজিএম এর সিদ্ধান্ত মোতাবেক প্রথম পর্যায়ে ২০০ জনকে সদস্য পদ প্রদান করা হয়েছে।
বিগত কমিটি ২৭১ জন সদস্যদের আবেদন বুঝিয়ে দেন। কিন্ত অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য যে, সমবায় আমাদেরকে সদস্য পদ প্রদান ব্যতিত সমিতির সকল কর্মকান্ড পরিচালনার দায়িত্ব প্রদান করেন। তাই নির্বাচনের আগে সদস্য পদ প্রদানের ইচ্ছা থাকা সত্বেও তা করতে পারিনি।
পরবর্তীতে নির্বাচনে আপনারাই আমাকে সর্বোচ্চ ভোটে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করেন। নির্বাচিত হওয়ার পর নতুন কমিটির সকলকে নিয়ে সদস্যপদ প্রদানের ব্যাপারে উদ্যোগ গ্রহন করা হয়। এখানে একটি বিষয় আপনাদের অবগত করতে চাই, বিগত কমিটি এজিএম করে ২০০ জন নতুন সদস্য প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ায় বর্তমান কমিটি এ পর্যায়ে ২০০ জনের বেশি সদস্য দিতে পারেন নি।
কিন্ত বর্তমান কমিটি আগামী সপ্তাহের মধ্যে আপনাদের সদস্যপদ প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এছাড়াও নতুন করে সদস্য প্রদানের জন্য বিজ্ঞপ্তি, ফেসবুক প্রচার ও টেলিফোনের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে।