Home রাজনীতি নাটোরে প্রকাশ্যে মাদক সেবন: ১৫ জনের কারাদন্ড
নাটোর প্রতিনিধি : নাটোর রেল ষ্টেশন এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ১৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
রবিবার সকালে দুই ঘন্টাব্যাপী র্যাবের অভিযান শেষে ১৫ জনকে হাতে নাতে আটকের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আদনান চৌধুরী।
এতে অভিযুক্তদের তিন মাসের করে কারাদন্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, মোঃ রনি (২৩), মোঃ সাব্বির হোসেন হিমেল (১৯), মোঃ কালূ (৩৫), মোঃ আল আমিন (৩০), মোঃ বাবু (৩৫), সোলেমান (৪০), খোকন (৩০), ইউসুফ আলীম (৩৭), আনার হোসেন (৩৭), বিপ্লব হোসেন পিন্টু (২৫), শফিকুল ইসলাম নয়ন (২৭), আরিফুল ইসলাম (২০), বাবু (৩০), দুলু মিয়া (৬০), রমজান আলী (৩০)।
পরে আদালতের নির্দেশে গ্রেফতারকৃত আসামীগনকে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।