কে. এম. রুবেল, ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে কমপ্লেক্সেèর উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে আওয়ামীলীগের প্রতিক নৌকায় ভোট দিতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় আসলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, দুই কোটি ১৭লাখ টাকা ব্যায়ে এলজিইডি কমপ্লেক্স ভবনটি নির্মান করেন।