সামনে নির্বাচনে দেশের জনগণ এরশাদকেই ক্ষমতায় দেখতে চান : এরশাদ

0
1107

এরশাদ বলেন, জাতীয় পার্টি এবং সম্মিলিত জাতীয় জোটের নেতা-কর্মীদের দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতেও নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় নির্বাচনে দেশের মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ মঙ্গলবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দিতে অপেক্ষা করে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here