ডেইলি অবজারভারের নির্বাহী সম্পাদক আনিস আহমেদ প্রয়াত হয়েছেন।
অবজারভারে যোগদানের আগে তিনি দীর্ঘকাল আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়র্টার্স এর বাংলাদেশ ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। একেবারে নিরুপদ্রপ ও কাজ পাগল মানুষ ছিলেন আমাদের প্রিয় আনিস ভাই।
দুই হাতে লিখতেন। গতকাল পর্যন্ত তিনি অবজারভারের সম্পাদকীয় বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০১১ সালের ফেব্রুয়ারী মাসে নব কলেবরে ডেইলি অবজারভার প্রকাশ হওয়ার সময় থেকেই তিনি পত্রিকাটির নির্বাহী সম্পাদক পদে থেকে রিপোর্টিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।